ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

ইরানি প্রেসিডেন্টের ক্ষমা চাওয়ার ঘটনায় তোলপাড়

dailymuktokotha
মার্চ ৮, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলাকালে আরব বিশ্বের প্রতিবেশী দেশগুলোর কাছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দুঃখ প্রকাশের ঘটনা বিশ্লেষকদের অনেককেই অবাক করেছে। ইরানের অন্তর্বর্তী নেতৃত্বের অংশ হিসেবে গতকাল শনিবার (৭ মার্চ) সকালে দেওয়া এক ভাষণে তিনি মধ্যপ্রাচ্যে প্রতিবেশী বিভিন্ন দেশে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।রাষ্ট্রীয় পর্যায়ে এমন দুঃখ প্রকাশের ঘটনা সচরাচর দেখা যায় না। বিশেষ করে যুদ্ধ চলার সময়।

ভাষণে মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যে প্রতিবেশী বিভিন্ন দেশে হামলার ঘটনায় সরাসরি দুঃখ প্রকাশ করেন।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে আশপাশের দেশগুলোকে না জড়ানোর অনুরোধ জানিয়ে পেজেশকিয়ান এমনটাই বলেন।ইসলামিক প্রজাতন্ত্রটিকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে ট্রাম্পের আহ্বানকে ‘স্বপ্ন’ বলেও উড়িয়ে দেন তিনি।

ইরানি এ প্রেসিডেন্ট জানান, তাদের অস্থায়ী নেতৃত্ব পরিষদ আশপাশের দেশগুলোতে হামলা স্থগিত রাখতে রাজি হয়েছে, যতক্ষণ না তাদের ভূখণ্ড থেকে ইরানের দিকে হামলা হয়।তার এ মন্তব্য ইরানের রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দেয়; পরে তড়িঘড়ি পেজেশকিয়ানের কার্যালয় জানায়, মার্কিন ঘাঁটিগুলো থেকে হামলা হলে ইরানের সামরিক বাহিনী কঠোর জবাব দেবে।এরপর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ আলি লারিজানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যুদ্ধ কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে ইরানের কর্মকর্তাদের মধ্যে কোনো মতভেদ নেই।

এ প্রসঙ্গে রয়টার্স মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য চাইলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।