ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

কোহলির সঙ্গে পর্ন তারকার ছবি ভাইরাল

মোঃ সামিউল ইসলাম
জানুয়ারি ১০, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতীয় সাবেক অধিনায়ক ও দলটির তারকা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন পর্ণ তারকা কেন্দ্রা লুস্ট। মুহূর্তে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শেয়ার করা পোস্টে কোহলির ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করে তাকে ‘অনুপ্রেরণাদায়ী ও মাটির মানুষ’ বলে উল্লেখ করেন কেদ্রা লুস্ট।

ক্যাপশনে ভারত ও যুক্তরাজ্য সংক্রান্ত হ্যাশট্যাগ এবং ‘পিপলস চ্যাম্প’ শব্দ ব্যবহার করায় অনেকেই ধরে নেন, সত্যিই হয়তো তাদের সাক্ষাৎ হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি লাখ লাখ লাইক ও হাজারো মন্তব্য পায়।

মন্তব্য ঘরে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ অবাক, কেউ হাস্যরসের আশ্রয় নিয়েছেন। অনেকেই কোহলির স্ত্রী, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে টেনে মজা করে মন্তব্য করেন। আবার অনেকে ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন, কবে, কোথায় এই সাক্ষাৎ?

ছবিটির স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়ে এক্স (সাবেক টুইটার), রেডিট ও ফেসবুকে। সেখানে শুরু হয় বিতর্ক, ছবিটি কি আসল, নাকি সম্পাদিত?

সব জল্পনার অবসান ঘটে যখন জানা যায়, ভাইরাল ছবিটি পুরোপুরি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি। কেদ্রা লুস্ট আগেও এআই ব্যবহার করে বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে ভুয়া ‘মিটিং’-এর ছবি শেয়ার করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।