ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

গাড়ি-বাড়িহীন আখতারের সম্পদের পরিমাণ কত?

মোঃ সামিউল ইসলাম
জানুয়ারি ১, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ রাজনীতিবিদ আখতার হোসেন। সম্প্রতি জমা দেয়া তার নির্বাচনী হলফনামা থেকে বেরিয়ে এসেছে এক সাদাসিধে জীবনের চিত্র। যেখানে নেই কোনো বিলাসবহুল গাড়ি কিংবা অট্টালিকা।

 অন্যদিকে, তার স্ত্রী সানজিদা আক্তারের মোট ১৬ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। নগদ আছে ৪ লাখ টাকা আর ১০ লাখ টাকার গহনা আছে।স্থাবর সম্পদ হিসেবে আখতারের রয়েছে মাত্র ১৮ শতাংশ কৃষিজমি, যার বর্তমান বাজারমূল্য উল্লেখ করা হয়েছে মাত্র ২৩ হাজার টাকা। নেই কোনো ব্যাংক ঋণ বা সরকারি দায়।স্থাবর সম্পদ হিসেবে আখতারের রয়েছে মাত্র ১৮ শতাংশ কৃষিজমি, যার বর্তমান বাজারমূল্য উল্লেখ করা হয়েছে মাত্র ২৩ হাজার টাকা। নেই কোনো ব্যাংক ঋণ বা সরকারি দায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা ২০১৮ সালে প্রশ্নফাঁসের প্রতিবাদে একক অনশন করে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক হিসেবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পুলিশি নির্যাতন সয়েও রাজপথে সক্রিয় ছিলেন তিনি।

এবারেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তরুণ এই রাজনীতিবিদ। রংপুর-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আখতার হোসেন। জোটগত আসন সমঝোতার কারণে তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এ টি এম আজম খান।

উল্লেখ্য, কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি ১ বার জয় পেয়েছিল।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।