ফরেন করেস্পডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া’ কয়েকদিন ধরেই প্রচার করেছিল শুক্রবার সন্ধ্যার এই সেমিনারের বিষয়ে। ভারতের গণমাধ্যমের একাংশে এরকম প্রচারও ছিল যে শেখ হাসিনা এই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে হাজির থাকবেন।
তবে বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক নেতৃত্বের সঙ্গে কথা বলে এই বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
অবশেষে জানা যায় যে একটি রেকর্ড করা অডিও বার্তা পাঠাবেন সাবেক প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারের যে লিংক দেওয়া হয়েছিল, সেটিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ভারত, বাংলাদেশ আর বিশ্বের বিভিন্ন দেশে।
ভারতীয় সময় সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার অনেক আগে থেকেই সেই লিংকে বহু মানুষ অপেক্ষা করছিলেন। তারা কমেন্ট করছিলেন যে দেড় বছর পরে তারা শেখ হাসিনাকে ‘একবার দেখার আশায় রয়েছেন’।
অনুষ্ঠান শুরু হওয়ার পরেই হাজার হাজার মানুষ ওই লাইভ সম্প্রচারে যুক্ত হতে থাকেন। মিনিট কুড়ির মধ্যেই ইউটিউবে দেখা যায় ৩ লাখ জন অনুষ্ঠানটি দেখছেন, ৩৩ মিনিটে ৯ লাখ আর ভারতীয় সময় ছয়টা চল্লিশ মিনিটে দর্শক সংখ্যা ছিল ৯২৫২৫০২।
এক পর্যায়ে দর্শক সংখ্যা ১ কোটি ছাপিয়ে যায়।
সেই সময়েই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা অডিও ক্লিপ বাজানো হচ্ছিল অনুষ্ঠানে।
তবে তার অডিও ক্লিপ বাজানোর পরে সাংবাদিকদের সঙ্গে যে প্রশ্নোত্তর পর্ব চলছিল আওয়ামী লীগ নেতাদের, তখনও দর্শক সংখ্যা একই ছিল।


