ঢাকাশুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির আন্দোলনে কি ‘গণঅভ্যুত্থান’ হবে?

মোঃ সামিউল ইসলাম
জানুয়ারি ২৭, ২০২৩ ৪:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

একটানা ১০টি বিভাগীয় সমাবেশের পর বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ধারাবাহিকভাবে সরকার বিরোধী নানা কর্মসূচী পালন করে যাচ্ছে।

এসব কর্মসূচীর মধ্যে রয়েছে গণ-অবস্থান, গণ-মিছিল এবং পদযাত্রা। এসব কর্মসূচীর মাধ্যমে বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায় করতে চায়।

বিএনপি ‘গণঅভ্যুত্থান’ সৃষ্টি করে সরকারের পতন ঘটাতে চাইছে, আর আওয়ামী লীগ বলছে বিএনপির সেই ‘সক্ষমতাই’ নেই।

এজন্য সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে যুগপৎ আন্দোলন করছে বিএনপি।

বিএনপির চলমান কর্মসূচী আর অতীতের আন্দোলন মূল্যায়ন করে রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন এভাবে গণআন্দোলন সৃষ্টি এবং বর্তমান ক্ষমতাসীণদের বিরুদ্ধে সফল হওয়া কঠিন।

বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন ধারাবাহিক কর্মসূচী দিয়ে চূড়ান্ত আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছে তারা।

বিএনপি চেয়ারপারর্সনের অন্যতম  উপদেষ্টা সাবেক ছাত্রনেতা আমানউল্লাহ আমান বিবিসিকে বলেন, এ পর্যায়ে তাদের পেছানোর কোনো উপায় নেই।

“এ সরকারের অধীনে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। এবং যুগপৎভাবে সেভাবেই কর্মসূচী ঘোষণা করা হয়েছে এবং সেভাবেই কর্মসূচী চলছে,” বলেন মি. আমান।

মি. আমান বলছেন নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট এবং আন্দোলনের মাধ্যমেই লক্ষ্য পূরণ করতে চায় বিএনপি।

“আমাদের বক্তব্য কিন্তু স্পষ্ট, পরিষ্কার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। এবং অতীতের মতো সেই ধরনের কোনো নির্বাচন এই সরকারকে জনগণ করতেও দেবে না।”

এজন্য যে ধরণের কর্মসূচী প্রয়োজন ঠিক সে ধরণের কর্মসূচী ভবিষ্যতে ‘জনগণকে সাথে’ নিয়ে দেয়া হবে বলে উল্লেখ করেন মি. আমান।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন এবার সরকারের বিরুদ্ধে ‘গণআন্দোলন’ সৃষ্টি হবে ব্যাপারে তারা আত্মবিশ্বাসী।

তবে সেটি সহজ হবে না বলে মনে করছেন মি. মাহমুদ।

“একটু কঠিন হবে কেননা এতো নিপীড়নমূলক ব্যবস্থা আমরা কখনোই দেখি নাই, এখন যেটা দেখছি। আমরা যেটা বলছি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, শান্তিপূর্ণভাবে চলার চেষ্টা করছি।”

পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আন্দোলনে সফলতার আশার করছেন মি. মাহমুদ।

বিএনপির আন্দোলনকে খুব একটা ‘হুমকি’ হিসেবে দেখছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আওয়ামী লীগ মনে করছে, বিএনপি যে দাবি করছে সেই ‘সক্ষমতা’ তাদের নেই।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহাবুব উল-আলম হানিফ বিবিসি বাংলাকে বলেন আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটনো সম্ভব হবে না। বর্তমান বিএনপিকে একটি ‘জনবিচ্ছিন্ন’ দল হিসেবেও অভিহিত করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।