ঢাকারবিবার , ২২ মার্চ ২০২৬
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আনন্দে মুখর রৌমারী–তুরা রোড, ঝুলন্ত ক্যাফেতে উপচে পড়া ভিড়

মোঃ সামিউল ইসলাম
মার্চ ২২, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে কুড়িগ্রামের রৌমারী স্থলবন্দর ও তুরা রোডে নেমেছে বিনোদনপ্রেমী মানুষের ঢল।

ঈদের দিন বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে ঘরবন্দি থাকলেও, অনুকূল আবহাওয়ায় আজ আনন্দে মেতে ওঠেন হাজারো মানুষ।

সকাল থেকেই রৌমারী-তুরা স্থলবন্দর সড়কজুড়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। শুধু উপজেলা নয়, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকেও মানুষ ছুটে আসেন সীমান্তঘেঁষা এই সড়কে। কেউ মোটরসাইকেলে, কেউ ইজিবাইকে, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে পায়ে হেঁটে উপভোগ করেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য।

এবারের ঈদের অন্যতম আকর্ষণ ছিল স্থলবন্দরের ২ নম্বর ব্রিজসংলগ্ন ঝুলন্ত ফুচকা ও কফি হাউজ। ‘আই লাভ ইউ’ নামের এসব ক্যাফেতে তরুণ-তরুণীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঝুলন্ত অবস্থায় বসে কফি ও ফুচকা উপভোগের ভিন্নধর্মী অভিজ্ঞতা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

স্থানীয় এক দর্শনার্থী জানান, ঈদের দিন বৃষ্টির কারণে বাইরে বের হতে না পেরে মন খারাপ ছিল। তবে আজ আবহাওয়া ভালো থাকায় বন্ধুদের সঙ্গে তুরা রোডে এসে ঝুলন্ত ক্যাফেতে সময় কাটানো এবারের ঈদের সেরা অভিজ্ঞতা হয়ে উঠেছে।

অতিরিক্ত মানুষের চাপের কারণে তুরা রোডের বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয় যানজট। তবুও এসব সাময়িক অসুবিধা উপেক্ষা করে মানুষের মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস। অন্যদিকে দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও ক্রেতাদের ভিড়ে ব্যস্ত সময় পার করেছেন।

সব মিলিয়ে, ঈদের এই দিনে রৌমারীর তুরা রোড এক প্রাণবন্ত ও অনানুষ্ঠানিক পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।