ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের নামে দখলদার ইউনুসের বানানো মেটিক্যুলাস ডিজাইনের মাধ্যমে যা চলছে, তাকে এক কথায় বলা যায় সিট ভাগাভাগির নির্বাচন।

dailymuktokotha
জানুয়ারি ১৯, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ধরুন, একটি ফুটবল ম্যাচ হচ্ছে। কিন্তু মাঠে নামার আগেই সবচেয়ে জনপ্রিয় দলটাকে স্টেডিয়ামের বাইরে তালা মেরে রাখা হয়েছে। তাদের খেলতে দেওয়া তো দূরের কথা, নামটাও উচ্চারণ করা নিষিদ্ধ। এরপর রেফারি নিজেই গোলপোস্ট সরিয়ে, বল নিজের পছন্দের দলে দিয়ে ঘোষণা দিল “খেলা শুরু”।

এটাই এখনকার “নির্বাচন”।

দেশের সবচেয়ে বেশি সমর্থকের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। যারা বাস্তবে ভোটে জিতে আসতে পারে, তাদের মাঠেই নামতে দেওয়া হচ্ছে না। তাহলে ভোটটা কিসের? কারা জিতবে, সেটা তো ভোটের আগেই ঠিক করা।

এখানে দখলদার ইউনুসের ভূমিকা খুবই অভিনব। তিনি আর ক্ষমতায় নেই এই গল্প শুনিয়ে নিজেই ক্ষমতার সব বোতাম হাতে রেখে বসে আছেন। নিজের পছন্দের দলগুলোর মধ্যে আসন ভাগ করে দিচ্ছেন ঠিক যেন বিয়ের দাওয়াতে পোলাও-মাংস বণ্টন হচ্ছে।

এই আসন তুমি নাও, ওই আসন তুমি। আর ভোটার? ওরা আবার কে?

এটা ঠিক যেন মাঠ ফাঁকা করে গোলের মহোৎসব। গোল হচ্ছে, হাততালি পড়ছে টিভি স্টুডিওতে, কিন্তু গ্যালারিতে কেউ নেই। কারণ দর্শক মানে ভোটাররা আগেই বুঝে গেছে এখানে তাদের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটা “নির্বাচন” নামের সার্টিফিকেট।

সবচেয়ে মজার বিষয় কী জানেন?

এই পুরো ব্যবস্থাকে বলা হচ্ছে “গণতন্ত্র উদ্ধার”। অথচ গণতন্ত্রের মূল শর্ত জনগণের অংশগ্রহণ, প্রতিযোগিতা, মতের স্বাধীনতা সবকিছুই অনুপস্থিত।

সোজা ভাষায় বললে, এটা কোন নির্বাচন না, ক্ষমতা বৈধ করার আনুষ্ঠানিক ছবি তোলা। এটা ভোট না, লোক দেখানো নাটকের শেষ দৃশ্য।

তাই ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের এই নির্বাচনকে জনগণ বলে দিয়েছে,

কিসের হ্যা, কিসের না

ভোট দিতেই যাব না

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।