ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

প্রথম আলো পত্রিকাকে ‘শত্রু’ কেন মনে করছে সরকার?

মোঃ সামিউল ইসলাম
এপ্রিল ১১, ২০২৩ ৫:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের একটি অন্যতম প্রধান দৈনিক সংবাদপত্র প্রথম আলোর বিরুদ্ধে সরকারের বিরাগের বিষয়টি প্রকাশ্য হয়ে উঠেছে।

সোমবার বাংলাদেশের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘’প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। আমি এটা অত্যন্ত দুঃখের সাথে বলি যে, এরা এই দেশে কখনোই স্থিতিশীলতা থাকতে দিতে চায় না।‘’

প্রথম আলোর বিরুদ্ধে বর্তমান ক্ষমতাসীনদের বিরাগ বা বিরোধিতার বিষয়টি অবশ্য এই প্রথম নয়। এর আগেও দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা এই মনোভাব প্রকাশ করেছেন।

কিন্তু কেন বাংলাদেশের একটি দৈনিক পত্রিকাকে ‘শত্রু’ বিবেচনা করছে দেশের সরকার?

ক্ষোভের সূচনা দেড় দশক আগে

বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের বড় একটি অভিযোগ, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার থেকে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনার যে চেষ্টা করা হয়েছিল, তাতে প্রথম আলোসহ কয়েকটি দৈনিকের ভূমিকা রয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে সেই কথাও বলেছেন, ‘’২০০৭ সালে যখন ইমার্জেন্সি হয়, তখন তারা উৎফুল্ল। দুটি পত্রিকা আদাজল খেয়ে নেমে গেল।‘’

২০০৭ সালের ১১ই জুন প্রথম আলো পত্রিকায় ‘দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে’ শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন লিখেছিলেন সম্পাদক মতিউর রহমান।

সেই ক্ষোভ এখনো রয়েছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিবিসি বাংলাকে বলছেন, ‘’পত্রিকার কি দায়িত্ব রাজনৈতিক এজেন্ডা ঠিক করে দেয়া? দুই নেত্রীকে রাজনীতি থেকে সরে যেতে হবে, এটা কি কোন পত্রিকা বা সম্পাদক লিখতে পারে। এটা যখন লেখা হয়, তখন থেকেই তো তার দুরভিসন্ধি তার মনোভাব বোঝা যায়। এরপর সম্পর্ক ভালো কীভাবে আশা করা যায়?’’

প্রথম আলোর সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা বা হয়রানির অভিযোগ অবশ্য এবারই নতুন নয়।

মার্চ মাসেই স্বাধীনতা দিবসে দ্রব্যমূল্য বৃদ্ধির একটি খবরের সঙ্গে একটি শিশুর ছবি প্রকাশে অসঙ্গতিকে কেন্দ্র করে পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করা হয়।

এরপর বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনের পক্ষ থেকে প্রথম আলোর বিরুদ্ধে বক্তৃতা-বিবৃতি, বিক্ষোভ সমাবেশও করা হয়েছে। যাদের অনেকগুলোই আওয়ামী লীগ ঘরানার বলে পরিচিত।

সেসব সমাবেশ থেকে এমনকি প্রথম আলোর নিবন্ধন বাতিলেরও দাবি করা হয়েছে। ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোথাও কোথাও পত্রিকা এবং সম্পাদকের কুশূপুত্তলিকা পুড়িয়েছে।

তবে আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, শুধুমাত্র সরকারের সমালোচনা বা ভুল-ত্রুটি নিয়ে অনেক পত্রিকাতে বা গণমাধ্যমেও খবর প্রকাশিত হলেও সেটা নিয়ে সরকার কোন প্রতিক্রিয়া দেখায় না।

তাদের অভিযোগ, প্রথম আলো পত্রিকাটি সাংবাদিকতার বাইরে রাজনৈতিক ভূমিকা রাখার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বাংলাদেশের জাতীয় সংসদে দেয়া বক্তব্যে বলেছিলেন, তিনি প্রথম আলো পড়েন না এবং গণভবনে রাখেন না।

গত কয়েক দশকে বাংলাদেশে কোন একটি নির্দিষ্ট সংবাদপত্র ঘিরে কোন রাজনৈতিক দল বা সরকারের এতোটা আপত্তি বা বিরোধিতা দেখা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।