ঢাকাশনিবার , ১৫ জুন ২০১৯
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

ভাগ্নে অপহৃত, ফেসবুকে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের আল্টিমেটাম

মোঃ সামিউল ইসলাম
জুন ১৫, ২০১৯ ৬:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এক ভাগ্নে অপহৃত হবার খবর বেরুনোর পর পুলিশ খোঁজখবর নিচ্ছে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনিও ঘটনাটির কথা শুনেছেন।

তিনি বলেন,

“আমি পুলিশ কমিশনারকে বলেছি ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিতে,” তিনি বলেন, “এরপরই আমরা বলতে পারবো কী ঘটেছে।”

বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ অভিযোগ করেন যে তার এক ভাগ্নেকে অপহরণ করা হয়েছে।

তার নিজের ফেসবুক পাতায় এক স্ট্যাটাসে মি. আহমেদ জানান, তার মামাতো বোনের ছেলে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ)-কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয়।

তবে এই ঘটনা কবে এবং কোন পটভূমিতে ঘটেছে সে সম্পর্কে তিনি ফেসবুক পোস্টে বিস্তারিত কোন তথ্য জানাননি।

সোহেল তাজ সেই পোস্টে লেখেন, এই অপহরণের পেছনে কারা আছে তা তিনি জানেন। অপহরণকারীদের প্রতি প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি তার ভাগ্নেকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য।

 

“অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে,” তিনি লেখেন, “ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।”

কিন্তু অপহরণের ঘটনাটি সম্পর্কে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে পুলিশ বিভাগকে জানিয়েছেন কিনা সে সম্পর্কে এখনই জানা যাচ্ছে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।