ঢাকাসোমবার , ১৭ অক্টোবর ২০২২
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা: শরনার্থী শিবিরে হত্যাকাণ্ড, শিবিরের নিয়ন্ত্রণ নিতে চায় রোহিঙ্গা জঙ্গী সংগঠন আরসা?

মোঃ সামিউল ইসলাম
অক্টোবর ১৭, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় একটি শরনার্থী শিবিরে দু’জন রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যার ঘটনার পর সেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এপর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ মনে করছে, রোহিঙ্গাদের সন্ত্রাসী গ্রুপ শিবিরের নিয়ন্ত্রণ নিতে এ ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে।

এদিকে, রোহিঙ্গা নেতারা এসব ঘটনার জন্য জঙ্গী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসাকে দায়ী করছেন।

তারা বলেছেন, নিরাপত্তহীনতার কারণে রোহিঙ্গা নেতাদের অনেকে এখন শিবিরের বাইরে বসবাস করছেন। কক্সবাজারে টেকনাফ এবং উখিয়ায় রোহিঙ্গা শিবিরগুলো পরিচালনায় সহায়তার জন্য প্রতিটি শিবিরে কয়েকজন রোহিঙ্গা নেতা নির্বাচন করা হয়। যাদেরকে বলা হয় মাঝি।

কক্সবাজারের উখিয়ায় বালুখালি এলাকায় একটি শিবিরের এমন দুজন রোহিঙ্গা নেতাকে হত্যার ঘটনা ঘটে গত শনিবার সন্ধ্যায়।

ঐ শিবির থেকে একজন রোহিঙ্গা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, শিবির এলাকায় একটি দোকানের সামনে পনেরো বিশ জনের একটি দল ধারলো অস্ত্র নিয়ে ঐ দু’জন রোহিঙ্গা নেতা বা মাঝির ওপর হামলা করে এবং সেখানেই তাদের দুজনকে কুপিয়ে হত্যা করে।

রোহিঙ্গা অনেক নেতা ধারণা করছেন, এই দু’জনকে টার্গেট করেই হত্যা করা হয়েছে।

ঘটনার পর থেকে পুলিশ বালুখালী এলাকার রোহিঙ্গা শিবিরগুলোতে অভিযান অব্যাহত রেখেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।