ঢাকাসোমবার , ৩০ অক্টোবর ২০২৩
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

‘বিএনপিকে উঠে দাঁড়ানোর সুযোগ দেবে না আওয়ামী লীগ’

মোঃ সামিউল ইসলাম
অক্টোবর ৩০, ২০২৩ ৬:২১ পূর্বাহ্ণ
Link Copied!

রাজনৈতিক কৌশল নিয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম ‘বিএনপিকে উঠে দাঁড়ানোর সুযোগ দেবে না আওয়ামী লীগ’। খবরে বলা হয়েছে, ভোটের আগে বিএনপিকে আর উঠে দাঁড়ানোর সুযোগ দিতে চায় না আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দলটির নীতিনির্ধারকেরা মনে করেন, ২৮ অক্টোবর শনিবারের সংঘাতের পর বিএনপি আবারও ঘুরে দাঁড়ালে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে করা যাবে না। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয়ভাবে আওয়ামী লীগ-দুই দিক থেকেই কঠোরভাবে বিএনপির ওপর চাপ প্রয়োগ করা হবে।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায় থেকে এ মনোভাব জানা গেছে বলে ওই খবরে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপির শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতাদের গ্রেপ্তারের যে যাত্রা শুরু হয়েছে, তা তসফিল ঘোষণার আগপর্যন্ত অব্যাহত রাখা হবে।

যুগান্তরের প্রধান শিরোনাম, ‘হামলা সংঘর্ষ অগ্নিসংযোগ’। খবরে বলা হচ্ছে, দেশের বিভিন্ন স্থানে হামলা, সংঘাত, সংঘর্ষ, গুলি ও পুলিশের গাড়িসহ যানবাহনে অগ্নিসংযোগের মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপি-জামায়াতের হরতাল।

রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতালে কোথাও কোথাও সড়ক অবরোধ হয়েছে। হরতাল সমর্থক, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, হামলা, প্রতিরোধ ও পালটা হামলার ঘটনা ঘটেছে। এতে চারজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অর্ধশতাধিক। গ্রেফতার করা হয়েছে বিএনপি-জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীকে।

রাজপথের ‘ফয়সালায়’ কার হার, কার জিত” সমকালের শিরোনাম। এই খবরে বলা হচ্ছে, বছর খানেক ধরেই আওয়ামী লীগ ও বিএনপি বলে আসছে, রাজনীতির ফয়সালা হবে রাজপথে। গত শনিবার ঢাকার রাজপথে সহিংসতা ‘সেই ফয়সালারই’ অংশ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ওই খবরে বলা হয়েছে, বিএনপির ভাষ্য, তাদের সংঘাতের প্রস্তুতি ছিল না, বরং শান্তিপূর্ণ মহাসমাবেশের পরিকল্পনা ছিল। পুলিশের মাধ্যমে আওয়ামী লীগ সহিংসতা সৃষ্টি করেছে।

অন্যদিকে বিএনপির সহিংস চেহারা উন্মোচিত হয়েছে– ক্ষমতাসীনরা এমন বক্তব্য দিলেও আগামী নির্বাচন নিয়ে আন্তর্জাতিক শক্তির আগ্রহের কারণে সেদিনের ঘটনায় হারজিত নির্ধারণ পাটিগণিতের নিয়ম মেনে হয়তো হবে না।

BNP, allies call 3-day blocade from Tuesday‘ নিউ এজের শিরোনাম। খবরে বলা হচ্ছে এক দিনের হরতালের পর আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

গতকাল রোববার সন্ধ্যায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

মামলা মাত্র শুরু, আরো মামলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী‘ ইত্তেফাকের এই খবরে বলা হয়েছে, বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মামলা মাত্র শুরু, আরও হবে।

রাজধানীতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা সমাবেশের দিন সংঘটিত সহিংসতায় এক পুলিশ সদস্য নিহতের প্রতিক্রিয়ায় রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

দেশ রুপান্তরের খবরের শিরোনাম ‘বাসে আগুন আড়ালে কে‘। এতে বলা হচ্ছে, গত দুদিনে বাসসহ বিভিন্ন পরিবহনে ৪৫টি আগুনের ঘটনা ঘটেছে। এমন ঘটনায় বিরোধী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অভিযুক্ত করা হচ্ছে। যদিও তারা এ অভিযোগ বরাবরই অস্বীকার করে।

তাদের অস্বীকারের পেছনে সন্দেহ ঘনীভূত হয়েছে শনিবারে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে। ওই দিন বিএনপির সমাবেশ ঘিরে ঢাকা রণক্ষেত্রে পরিণত হওয়ার পর কাকরাইল এলাকায় একটি বাসে আগুন দেয় গোয়েন্দা পুলিশের জ্যাকেট পরা দুই ব্যক্তি।

ঢাকায় সহিংসতা: ইউরোপিয়ান ইউনিয়ন মর্মাহত’ সংবাদের শিরোনাম। খবরে বলা হয়েছে, বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকায় ইউনিয়ন এবং এর সদস্য দেশের দূতাবাসগুলো।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক যৌথ বিবৃতিতে ঢাকায় ইইউ দূতাবাস বলেছে, ঢাকায় প্রাণহানি ও সহিংসতার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো ‘গভীরভাবে মর্মাহত’।

অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ থাকা যে জরুরি, সে কথাও বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।