রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক সহ-সভাপতি, ও তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মকবুল হোসেন খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক
রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক সহ-সভাপতি, ও তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মকবুল হোসেন খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
উল্লেখ্য, মকবুল হোসেন খান গত ২০শে নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি……….. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর এবং তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


