আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেই সমাবেশে অংশ নিয়ে বলেছেন, ‘’আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ৫৪ দলীয় জোট গঠন করে শেখ হাসিনার বিরুদ্ধে নেমেছে। এই জোট কোন কাজে আসবে না। এসব দল হলো ভুয়া। ৫৪টা বিরোধী রাজনৈতিক দল ৫৪টি ঘোড়ার ডিম পাড়বে। বিএনপি ক্ষমতায় এল দেশের স্বাধীনতা বাঁচবে না, গণতন্ত্রের বস্ত্র হরণ করবে। তাদের হাতে আমরা দেশকে ছেড়ে দিতে পারি না।‘’

সমাবেশ ঘিরে রাজধানীতে তীব্র যানজট

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিএনপি ও আওয়ামী লীগের অবস্থানের কারণে বুধবার সকাল থেকেই ঢাকা শহরে তীব্র যানজটের তৈরি হয়েছে।

এলিফ্যান্ট রোড, কাজী নজরুল ইসলাম সড়ক, মিরপুর সড়কে সকাল থেকেই তীব্র যানজটের তৈরি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

গ্রীনরোড থেকে মনসুর আহমেদের মতিঝিলে যেতে সময় লাগে ৪০ মিনিট। কিন্তু আজ তার সময় লেগেছে আড়াই ঘণ্টা।

তিনি বলছিলেন, এলিফ্যান্ট রোডে পুরো যানবাহন থমকে আছে।  একচুলও এগোয় না। কয়েকবার গাড়ি পাল্টে, কিছুটা হেটে মতিঝিল আসতে পেরেছি।