ঢাকাসোমবার , ১৫ জুন ২০২০
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

করোনা ভাইরাস: সিলেটের সাবেক মেয়র কামরান মারা গেছেন

মোঃ সামিউল ইসলাম
জুন ১৫, ২০২০ ৫:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এবার মারা গেলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

সিলেটেই পরীক্ষা করে গত পাঁচই জুন করোনাভাইরাস শনাক্ত হয়েছিল সিলেটের সাবেক মেয়র ও ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বদর উদ্দিন আহমেদ কামরানের।

অবস্থার অবনতি হলে সাতই জুন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে ভর্তি করা হয়েছিল।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এর আগে গত মাসের শেষ দিকে মিস্টার কামরানের স্ত্রীও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।

মিস্টার কামরান দীর্ঘদিন ধরে সিলেটে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

তিনি সিলেটে সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র।

এর আগে তিনি সিলেট পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

পাশাপাশি সিলেট শহর ও নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে দীর্ঘকাল।

সর্বশেষ তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।

১৯৫১ সালের পহেলা জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন তিনি।

ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জনক।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সাবেক স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যু ঘোষণার দুদিনের মাথায় সাবেক এই মেয়রের মৃত্যুর খবর এলো।

গতমাসের শেষদিকে মোহাম্মদ নাসিম করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন। পরে অবশ্য তার করোনাভাইরাস পরীক্ষা করলে ফল নেগেটিভ আসে বলে জানানো হয়।

অন্যদিকে, শনিবার রাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুর পর তারও করোনাভাইরাস পজেটিভ ছিল বলে গতকাল নিশ্চিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।