ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

‘চ্যালেঞ্জের মুখে অর্থনৈতিক ব্যবস্থাপনা, দরকার সামাজিক স্থিতিশীলতা’

মোঃ সামিউল ইসলাম
জানুয়ারি ১০, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা রীতিমতো চ্যালেঞ্জের মুখে। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সামাজিক স্থিতিশীলতাও নতুন করে ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজস্ব খাতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি উদ্বেগের অন্যতম বড় কারণ মূল্যস্ফীতি।

শনিবার (১০ জানুয়ারি) সকালে সিপিডি কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি : নির্বাচনী বহুমাত্রিক ঝুঁকি’ বিষয়ক ব্রিফিং-এ উঠে আসে অর্থনীতির সার্বিক দিক।

এতে বলা হয়, শুধুমাত্র মুদ্রানীতি কঠোর করেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাজার ব্যবস্থার উন্নতি দরকার। খাদ্য সরবরাহ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার বিষয়ে জাতীয় অগ্রাধিকারে অন্তর্ভূক্ত করতে হবে। ব্যাংক খাতে শৃংখলা আনাও জরুরি।

এসময় সংস্কার আইন দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন করার তাগিদ দেয় সংস্থাটি। তারা বলছে, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও কর্তৃত্ব পুনরুদ্ধার করাও দরকার। বেসরকারি বিনিয়োগে অনিশ্চয়তা তৈরী হয়েছে, তা কাটাতে হবে।

ব্যাংক ঋণের সুদের হার বেশি থাকায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাম্প্রতিক সংস্কার মিশ্র ফলাফল এনেছে বলেও জানায় সিপিডি। জানানো হয়, নির্বাচনের পর নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ বড় হয়ে সামনে আসবে। কারণ সামগ্রিকভাবে বড় ঝুঁকির মুখে দেশের অর্থনীতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।