ঢাকাশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার গোলাপবাগে জড়ো হচ্ছে বিএনপি সমর্থকরা, মির্জা আলমগীর ও আব্বাস কারাগারে

মোঃ সামিউল ইসলাম
ডিসেম্বর ৯, ২০২২ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের রাজধানী ঢাকার নয়াপল্টনে সমাবেশের অনুমতি না পেয়ে অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত পুরনো ঢাকা সায়েদাবাদ এলাকার গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। সমাবেশের অনুমতি পাওয়ার পর বিকেল থেকেই দলটির নেতাকর্মী সমর্থকরা সেখানে জড়ো হতে শুরু করেছেন।

গতরাতে আটক হওয়া দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকার সমাবেশের দায়িত্বে থাকা স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসসহ আটক নেতাকর্মীদের আদালতে জামিন না হওয়ায় কারাগারে পাঠানো হয়েছে।

মিস্টার আলমগীরের শনিবারের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা ছিলো।

তবে আটক নেতাদের মুক্তি দাবি করে বিএনপির নেতারা বলেছেন গোলাপবাগের মাঠ থেকেই তারা ১০ দফার ‘চার্টার্ড অফ ডিমান্ড’ ঘোষণা করবেন, যার লক্ষ্য হবে বর্তমান সরকারের ‘পতন ঘটানো’।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় সমাবেশ ডেকেছিলো বিএনপি।

কিন্তু সমাবেশের ভেন্যু নিয়ে দলটির সাথে পুলিশ কর্তৃপক্ষের সমঝোতা আগে হয়নি।

এর মধ্যে দলটি নয়াপল্টনেই সমাবেশ করবে-এমন ঘোষণা দিলে কয়েকদিন ধরে সেখানে দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের ভিড় বাড়ছিলো।

এ অবস্থায় বুধবার নয়াপল্টন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ বিএনপি সমর্থকদের সরাতে গেলে সংঘর্ষ বেঁধে যায় এবং প্রায় দুঘণ্টার ব্যাপক সংঘর্ষে এক জন মারা যায়, আর আহত হয় অনেকে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এরপরই বিএনপি কার্যালয় ও সংলগ্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নয়াপল্টনে সমাবেশ করা যাবে না বলে বিএনপিকে জানিয়ে দেয় পুলিশ।

বৃহস্পতিবার দিনভর বিএনপির কাউকে কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে দাঁড়াতেও দেয়নি পুলিশ। সন্ধ্যার পর বিএনপির সঙ্গে ভেন্যু নিয়ে আলোচনা শুরু হয়।

আলোচনায় বিএনপির দিক থেকে কমলাপুর স্টেডিয়াম ও পুলিশের দিক থেকে মিরপুর বাংলা কলেজ মাঠের কথা বলা হয়।

রাতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও মধ্যরাতে পুলিশ বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসকে আটক করে এবং পরে সহিংসতার মামলায় গ্রেফতার দেখায়।

শুক্রবার বিকেলে আদালত তাদের জামিন নামঞ্জর করে কারাগারে পাঠিয়ে দেয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।