ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা

মোঃ সামিউল ইসলাম
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৭:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মদিন পালনের জন্য দেশবাসী এবং দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা-বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এবং সকলকে ধৈর্য ও শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।