ঢাকাশনিবার , ১ এপ্রিল ২০২৩
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

প্রথম আলো আমাদের শত্রু ভাবে – বললেন ওবায়দুল কাদের

মোঃ সামিউল ইসলাম
এপ্রিল ১, ২০২৩ ৫:১০ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর তীব্র সমালোচনা করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার আওয়ামী লীগের এক সভায় মি. কাদের তার বক্তব্যে বলেন, প্রথম আলো সরকার এবং আওয়ামী লীগকে শত্রু ভাবে।

“বিএনপিকে আমরা ভাবি প্রতিপক্ষ, বিএনপি আমাদের ভাবে শত্রু। প্রথম আলো আমাদের শত্রু ভাবে। তাদের প্রত্যেকটা সম্পাদকীয় পলিসি আওয়ামী লীগের সাথে শত্রুতা, যেটা বিএনপি রাজনীতি একই রাজনীতিকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আজকের বাস্তবতা,” বলেন ওবায়দুল কাদের। তাঁর এই বক্তব্য ঢাকার বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের খবরে প্রচার করা হয়।

তবে প্রথম আলো কর্তৃপক্ষ বলছে সরকারের সাথে তাদের কোন বৈরিতা নেই এবং প্রথম আলো সাংবাদিকতার বাইরে আর কিছুই করে না।

ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই নেতা এমন এক সময়ে এসব কথা বললেন যখন প্রথম আলোতে প্রকাশিত একটি খবরের জের ধরে ডিজিটাল সিকিউরিটি আইনে পত্রিকাটির সাংবাদিক শামসুজ্জামান শামস কারাগারে আছেন। এছাড়া পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধেও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করা হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, প্রথম আলো পত্রিকা এবং প্রধান বিরোধী দল বিএনপি একে অপরের পরিপূরক।

“প্রথম আলো আর বিএনপি সাপ্লিমেন্ট করে একজন আরেকজনকে। টার্গেট হচ্ছে সরকার, টার্গেট শেখ হাসিনা, টার্গেট গণতন্ত্র, টার্গেট আগামী নির্বাচন ভণ্ডুল করা।”

মি. কাদের বলেন, প্রথম আলো পত্রিকা নানাভাবে সরকারকে ‘হেয়’ করার চেষ্টা করছে। এছাড়া পত্রিকাটির সাংবাদিকতা উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি উল্লেখ করেন।

“প্রথম আলো রিপোর্ট করে একটি মন্ত্রণালয় ব্যর্থ। তাদের এজেন্ডা আছে, তারা শুরু করেছে। নেতাদের ধরছে, এমপিদের ধরছে। এভাবে তারা মন্ত্রণালয়কে ধরছে, একেকদিন একেকটা মন্ত্রণালয়ের বিরুদ্ধে রিপোর্ট করবে, এরকম এজেন্ডা তাদের রয়েছে। মন্ত্রণালয়কে ব্যর্থ প্রমাণ করে রিপোর্ট করছে। সঙ্গে পাশাপাশি প্রথম আলোর এ রিপোর্টের সাপ্লিমেন্ট করছে মির্জা ফখরুল। মির্জা ফখরুল ঐ মন্ত্রণালয়ের মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।“এভাবে তারা আজকে বাংলাদেশে একটা জনপ্রিয় সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য, বিশ্ব সমাজের কাছে খাটো করার জন্য, এই সরকারকে জন-বিচ্ছিন্ন করার জন্য …. হেন কোন তৎপরতা নেই যা বিএনপি নামক দল এবং প্রথম আলো নামক পত্রিকাটি না করছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।