আগামী বছর বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বাংলাদেশ সরকার ২০২০ সালের ২১শে মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে পালন করবে।

কী থাকছে এই ব্যাপক আয়োজনে? কোন আলোকে তুলে ধরা হবে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতাকে?

এই সব প্রশ্ন নিয়ে বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা কথা বলেছেন ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’-র অধীন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরীর সাথে।