ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় ৮,৫৯৭ জন গ্রেপ্তার: আওয়ামী লীগের নেতা কর্মীরা আতঙ্কে

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ২৩, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

অবৈধ ইউনূস সরকারের গণ-গ্রেপ্তারে মানবাধিকার নিয়ে চরম উদ্বেগ

‘অপারেশন ডেভিল হান্ট’  ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মুখোশ খুলে দিয়েছে।

গত মাত্র ২৪ ঘণ্টায় সারা দেশে ৮,৫৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিপুল সংখ্যক গ্রেপ্তার অভিযানে নেই কোন যথাযথ আইনি প্রক্রিয়া কিংবা বৈধতা। সরকারের উদ্দেশ্য নিয়েও গুরুতর প্রশ্ন উঠছে। এগুলো কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ভিত্তিক গ্রেপ্তার নয়; বরং এটি একটি দমন ও নিপীড়নমুলক অভিযান যেখানে কোনো স্পষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়াই ডানে-বামে যাকে পাওয়া যাচ্ছে তাকেই তুলে নেওয়া হচ্ছে।

“আইন-শৃঙ্খলা” রক্ষার দোহাই দিয়ে সরকার কার্যত এই গণগ্রেপ্তারকে একটি স্বাভাবিক ঘটনায় পরিণত করেছে। আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হচ্ছে যেন তারা দেখামাত্রই গ্রেফতার করে। এই অভিযান কোন বিচার নয়; এটি রাষ্ট্রীয় মদদে জনমনে ত্রাস সৃষ্টি। এ ধরনের কর্মকাণ্ড মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন—যার মধ্যে রয়েছে যথাযথ বিচার পাওয়ার অধিকার, বিনা অপরাধে আটক থেকে সুরক্ষা পাওয়ার অধিকার এবং অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত নিরপরাধ হিসেবে গণ্য হওয়ার অধিকার।

অপরাধ নিয়ন্ত্রনের মানে এই নয় যে আপনি এক রাতে ১ হাজার মানুষকে গ্রেফতার করবেন। এধরনের গ্রেফতার অভিযান ভিন্নমত দমনে ফ্যাসিস্টদের অস্ত্র। অপারেশন ডেভিল হান্ট জননিরাপত্তা বিধানের কোন মাধ্যম নয়, এর মূল উদ্দেশ্য ভয় দেখানোর মাধ্যমে ভিন্নমত দমন করা, স্বৈরাচারের দুঃশাসন শক্তিশালি করা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।