ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

কোহলির সঙ্গে পর্ন তারকা কেন্দ্রা লুস্টের ছবি ভাইরাল, ঘটনা কী

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১১, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রতি বিরাট কোহলির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন পর্ণ তারকা কেন্দ্রা লুস্ট। মুহূর্তে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কোহলি-লুস্টের সঙ্গে ছবি নিয়ে ভক্তদের মনে নানা ধরণের প্রশ্ন তৈরি হয়েছে। তবে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শেয়ার করা পোস্টে কোহলির ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করে তাকে ‘অনুপ্রেরণাদায়ী ও মাটির মানুষ’ বলে উল্লেখ করেন কেদ্রা লুস্ট।

ক্যাপশনে ভারত ও যুক্তরাজ্য সংক্রান্ত হ্যাশট্যাগ এবং ‘পিপলস চ্যাম্প’ শব্দ ব্যবহার করায় অনেকেই ধরে নেন, সত্যিই হয়তো তাদের সাক্ষাৎ হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি লাখ লাখ লাইক ও হাজারো মন্তব্য পায়।

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে টেনে মজা করে মন্তব্য করেন। আবার অনেকে ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন, কবে, কোথায় এই সাক্ষাৎ?

ছবিটির স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়ে এক্স (সাবেক টুইটার), রেডিট ও ফেসবুকে। সেখানে শুরু হয় বিতর্ক, ছবিটি কি আসল, নাকি সম্পাদিত?

সব জল্পনার অবসান ঘটে যখন জানা যায়, ভাইরাল ছবিটি পুরোপুরি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি। কেদ্রা লুস্ট আগেও এআই ব্যবহার করে বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে ভুয়া ‘মিটিং’-এর ছবি শেয়ার করেছেন।

এর আগে বলিউড তারকা শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও এমন এআই-নির্ভর ছবি পোস্ট করেছিলেন। সেগুলো বরাবরের মতোই প্রথমে আলোড়ন তুললেও পরে সত্য প্রকাশ পেলে বিষয়টি রসিকতায় রূপ নেয়।

এই তথাকথিত সাক্ষাৎ যে বাস্তব নয়, তার আরেকটি প্রমাণ কোহলির বর্তমান ব্যস্ত সূচি। তিনি এখন ভারতে অবস্থান করে ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার পাশাপাশি ১১ জানুয়ারি শুরু হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত এই তারকা ক্রিকেটার। যুক্তরাজ্যে তার কোনো সফরের খবর নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।