ঢাকারবিবার , ৬ ডিসেম্বর ২০২০
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

নিয়াজি ও অরোরার পেছনে চারজন কে?

মো: সামিউল ইসলাম
ডিসেম্বর ৬, ২০২০ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রমনা রেসকোর্সে আত্মসমর্পন দলিল সই করছেন পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজি। পাশে বসে তার সই করা দেখছেন ভারতীয় ইস্টার্ন কমান্ড প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। এই দু’জনের পেছনে দাঁড়িয়ে আছেন চারজন সামরিক কর্মকর্তা। পোশাকের দিকে একটু নজর দিলেই বোঝা যায় তাদের দুজন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, তারা কারা?

রেসকোর্সে আত্মসমপর্ণের দৃশ্য

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তী অর্ধ শতকে সবচেয়ে বেশি মুদ্রিত, সবচেয়ে বেশি প্রচারিত একক ফটোগ্রাফ কোনটি এই প্রশ্নের জবাব দিতে কাউকেই তেমন মাথা ঘামাতে হবে না। এটি ১৬ ডিসেম্বর ১৯৭১-এর সেই ঐতিহাসিক ছবি- রমনা রেসকোর্সে আত্মসমর্পন দলিল সই করছেন পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের কমান্ডার কথিত টাইগার লেফটেন্যান্ট জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজি। পাশে বসে তার সই করা দেখছেন ভারতীয় ইস্টার্ন কমান্ড প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। এই দু’জনের পেছনে দাঁড়িয়ে আছেন চারজন সামরিক কর্মকর্তা। পোশাকের দিকে একটু নজর দিলেই বোঝা যায় তাদের দুজন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, একজন বিমান বাহিনীর এবং একজন নৌবাহিনীর। তাদের পেছনে ঘাড় উঁচিয়ে আরও কেউ কেউ দেখার চেষ্টা করছেন।

এই নিবন্ধটি সেই চারজনকে নিয়ে। বাম দিক থেকে এই চারজন হচ্ছেন ভাইস এডমিরাল নীলাকান্ত কৃষ্ণান, এয়ার মার্শাল হরিচান্দ দেওয়ান, লেফটেন্যান্ট জেনারেল সগৎ সিং এবং মেজর জেনারেল জে অফ আর জ্যাকব। চারজনের প্রত্যেকেই পাকিস্তানের পরাজয় ও আত্মসমর্পনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সমর ইতিহাসে তো বটেই, বাংলাদেশ সৃষ্টির ইতিহাসেরও তারা স্মরণীয় হয়ে থাকবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।