ঢাকাশনিবার , ৫ ডিসেম্বর ২০২০
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর

মোঃ সামিউল ইসলাম
ডিসেম্বর ৫, ২০২০ ৫:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যের কিছু অংশ ভেঙ্গে ফেলেছে কে বা কারা।

শনিবার সকালে ভাস্কর্যটির হাত ও মুখের কিছু অংশ ভাঙ্গা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান।

কুষ্টিয়ার পুলিশ সুপার তানভির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্ভবত রাতে কোন এক সময় এ ঘটনা ঘটায় দুষ্কৃতিকারীরা। তানভির আরাফাত বলেন, “অপরাধীদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তাদের শনাক্ত করার পর দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশা করছি।”

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ভাস্কর্যটির অনেকাংশ নির্মাণ সম্পন্নও হয়েছিল।

ওদিকে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভাঙ্গার খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়ায় আওয়ামী লীগের কয়েকটি অঙ্গ সংগঠন শহরে বিক্ষোভ প্রদর্শন করে।

এমন সময় এ ঘটনায় ঘটলো যখন ঢাকায় শেখ মুজিবের একটি নির্মানাধীন ভাস্কর্য টেনে-হিঁচড়ে নামিয়ে ফেলার হুমকি দিয়েছে ইসলামপন্থীরা।

ইসলামপন্থীরা টানা ভাস্কর্যবিরোধী বিক্ষোভ দেখাচ্ছে যাতে কখনো কখনো সহিংসতাও হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।