ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. Kmspico
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আইন ও পরামর্শ
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

মোঃ সামিউল ইসলাম
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৭:০০ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন লতিবাবাদ এলাকার তহমুল ইসলাম (২৭)। মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে গণহত্যায় নির্দেশ দেয়ার অভিযোগ আনা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় মোট ১১টি মামলাসহ জেলায় প্রায় অর্ধশত রাজনৈতিক মামলা হয়েছে। এসব মামলায় প্রায় চার হাজার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে।

তবে এই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে আসামি করা হলো৷ মামলায় আবদুল হামিদ তিন নম্বর আসামি। মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার বাদী তহমুল ইসলাম মাজহারুল জানান, তিনি বিএনপির একজন কর্মী। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের তালিকায় তার নাম রয়েছে। আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর তিনি এখন কিছুটা সুস্থ হওয়ায় মামলা দায়ের করেছেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, ‘মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।’

অন্যদিকে কিশোরগঞ্জের সরকারি কৌসুলি (পিপি) মো. জালাল উদ্দিন বলেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করায় কোনো আইনি বাধা নেই। যে কেউ চাইলে মামলা করতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।