ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা

dailymuktokotha
জানুয়ারি ২০, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে ফের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ডিবির গ্রেপ্তারের বিষয়টি তাদের জানানো হয়েছে।

ডিবির আরেক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন এবং মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা জারি আছে।তবে তাদের কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা এখনো জানা যায়নি।

এর আগে ইভ্যালির আরেক গ্রাহকের করা মামলায় ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাসেল ও তার স্ত্রী শামীমাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

আট মাস কারাবাসের পর জামিন পেয়ে ২০২২ সালের ৬ এপ্রিল কারামুক্ত হন শামীমা। তার স্বামী রাসেল জামিনে ছাড়া পান গত বছরের ১৯ ডিসেম্বর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।