ঢাকাশুক্রবার , ৩১ জানুয়ারি ২০২০
  1. Driver Booster
  2. Fabfilter Pro Q 3
  3. Kmspico
  4. অন্যান্য
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আইন ও পরামর্শ
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. ইসলাম
  12. কর্পোরেট
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা যাচ্ছে

মোঃ সামিউল ইসলাম
জানুয়ারি ৩১, ২০২০ ৪:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হবার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা এখন ‘স্থিতিশীল’ রয়েছে বলে দলে পক্ষ থেকে জানানো হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন শুক্রবার সকাল ১০ টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সভায় যোগ দিতে আসেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তিনি শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। একই সাথে মি: কাদের উচ্চ রক্তচাপে ভুগছিলেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের চিকিৎসকরা মি: কাদেরকে চিকিৎসা দেন।

বিপ্লব বড়ুয়া বলেন, ” এই মুহূর্তে আমরা যতটুকু ডাক্তারদের কাছ থেকে শুনেছি যে তিনি স্থিতিশীল আছেন। আমি নিজেও ওনার সাথে দেখা করেছি। উনি সম্পূর্ণ শঙ্কামুক্ত।”

“ঠাণ্ডাজনিত কারণে ওনার শ্বাসকষ্ট হয়েছিল। বলতে পারি যে তিনি সৃষ্টিকর্তার কৃপায় উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। “

চিকিৎসকদের উদ্ধৃত করে মি: বড়ুয়া বলেন, আগামীকাল নাগাদ ওনাকে কেবিনে স্থানান্তর করা হবে।

গত বছরের মার্চ মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন ওবায়দুল কাদের। তখন উন্নত চিকিৎসার তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়।

শুক্রবার সকালে শ্বাসকষ্ট নিয়ে মি: কাদের হাসপাতালে ভর্তি হবার পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে উদ্বেগ দেখা দেয়।

“মানুষের মনে শঙ্কা ছিল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন চিকিৎসকদের সাথে এবং আমাদের দলীয় নেতাদের সাথে,” বলছিলেন মি: বড়ুয়া।

চিকিৎসকরা বলেছেন, মি: কাদেরের পরিপূর্ণ বিশ্রাম প্রয়োজন। চিকিৎসকদের উদ্ধৃত করে মি: বড়ুয়া জানান, যথেষ্ট বিশ্রাম নিলে ওবায়দুল কাদের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।